২০১২ সাল থেকে মানুষের পাশে

অনুভব

একটি মানবতার প্রতীক

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে
অবহেলিত ও অসহায় ব্যক্তিদেরকে সাহায্যার্থে

অনুভব লোগো
আমাদের সম্পর্কে

“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে।”

উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার বিখ্যাত এই গানটি আমাদের মনে এমন একটি ভাব এনে দেয় যে, পৃথিবীতে শুধু আত্মকেন্দ্রিক হলে চলবে না, নিজের মঙ্গলের পাশাপাশি অন্যদের জন্যেও মঙ্গলকর বা হিতকর কাজ করে যেতে হবে নিঃস্বার্থে। আর এই ভাবনার থেকে মানবিক কার্যক্রম পরিচালনাকারী একটি সংগঠন ‘অনুভব’ এর যাত্রা শুরু। এই সংগঠনটির কাজ হল নিঃস্বার্থে অভাবী ও অসহায় মানুষের সেবা করা। পার্থিব কোন লোভ লালসা এতে নিহিত নেই। এই সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটির নিয়মিত ও দাতা সদস্যবৃন্দের স্বতঃফুর্ত অনুদানে। ‘অনুভব’ নামক এই সংগঠনটির দ্বারা যদি এই পৃথিবীর অন্তত একটি মানুষ উপকৃত হয় তবেই আমাদের সার্থকতা। সংগঠনটি যেন তার মহৎ উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং সফলতা অর্জন করতে পারে এর জন্য আমরা অনুভব সদস্যবৃন্দ সংগঠনটির পক্ষ থেকে সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করছি।

যে সব ক্ষেত্রে আমরা কাজ করি

যে ৪টি ক্ষেত্রে অনুভব কাজ করে

পৃথিবীতে অনেক ক্ষেত্রে অসহায় ও অবহেলিত ব্যক্তি রয়েছে। সব ক্ষেত্র নিয়ে একত্রে কাজ করা সম্ভব নয়। তাই সংগঠনের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ ৪টি ক্ষেত্র নিয়ে অনুভব কাজ করে। এগুলোকে ‘অনুভব’ উল্লেখযোগ্য বলে মনে করে।

📚

শিক্ষা

মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

    🏥

    স্বাস্থ্য

    প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।

      💼

      কর্মসংস্থান

      অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আমরা কাজ করি।

        🤝

        সামাজিক কর্মকান্ড

        সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বৈষম্য দূর করাই আমাদের সামাজিক লক্ষ্য।

          আমাদের কার্যক্রম

          অনুভবের উল্লেখযোগ্য কার্যক্রম

          প্রতিটি কার্যক্রমের পেছনে রয়েছে মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা। সমাজের সবচেয়ে অসহায় মানুষটির পাশে থাকাই অনুভবের প্রতিশ্রুতি।

          বই বিতরণ কার্যক্রম
          ২০১২শিক্ষা সহায়তা

          বই বিতরণ কার্যক্রম

          এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়েও বই কিনতে পারে না, তখন অনুভব তাদের পাশে দাঁড়ায়। একাদশ শ্রেণির পূর্ণাঙ্গ বইসেট বিনামূল্যে প্রদান করে তাদের পথ সুগম করি আমরা।

          • এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী বাছাই
          • একাদশ শ্রেণির পূর্ণাঙ্গ বইসেট প্রদান
          • আর্থিক সংকটে পড়াশোনা অব্যাহত রাখার সুযোগ
          বিস্তারিত দেখুন
          শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ
          ২০১২শীতকালীন ত্রাণ

          শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

          শীতের তীব্র কনকনে ঠান্ডায় অসহায় মানুষদের কথা ভেবে অনুভব বিত্তবান পরিবারের দরজায় দরজায় গিয়ে ব্যবহৃত শীতবস্ত্র সংগ্রহ করে। সেগুলো একত্রিত করে প্রত্যন্ত দরিদ্র অঞ্চলে বিতরণ করা হয়, যেখানে শীতের প্রকোপে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়।

          • বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র সংগ্রহ
          • প্রত্যন্ত দরিদ্র এলাকায় বিতরণ
          • শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার প্রদান
          বিস্তারিত দেখুন
          🩸

          রক্তের গ্রুপ তথ্য ও রক্তদান সহায়তা

          এলাকার মানুষের রক্তের গ্রুপের তথ্য সংগ্রহ করে একটি তালিকা তৈরি করা হয়। জরুরি মুহূর্তে রোগীর জন্য প্রয়োজনীয় রক্ত খুঁজে পেতে অনুভব সহায়তা করে থাকে।

          📝

          পরীক্ষার ফি সহায়তা

          অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষার ফি দিতে না পারায় পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকে। অনুভব এই শিক্ষার্থীদের পরীক্ষার ফি পরিশোধে সহায়তা করে আসছে।

          🏥

          অস্ত্রোপচার ব্যয় সহায়তা

          গুরুতর অসুস্থ কিন্তু আর্থিকভাবে অসচ্ছল রোগীরা যখন অস্ত্রোপচারের ব্যয় বহন করতে পারেন না, তখন অনুভব তাদের সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করে চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করে।

          সদস্যপদ

          অনুভবে দুই ধরনের সদস্য রয়েছেন

          আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি ধরনে অনুভবের সদস্য হতে পারেন।

          🗓️

          নিয়মিত সদস্য

          নিয়মিত সদস্যরা প্রতি মাসে একটি নির্ধারিত পরিমাণ অর্থ চাঁদা হিসেবে প্রদান করেন। সদস্য হওয়ার সময় প্রত্যেক সদস্য নিজেই তার মাসিক চাঁদার পরিমাণ নির্ধারণ করেন।
          চাঁদা প্রদানের সুবিধার্থে অনুভব প্রতি মাসে নিয়মিত সদস্যদের কাছে একটি স্মারক (Reminder) ইমেইল পাঠায়।

          নিয়মিত সদস্য হিসেবে নিবন্ধন করুন
          💝

          দাতা সদস্য

          দাতা সদস্যদের কাছ থেকে অনুভব শুধুমাত্র নির্দিষ্ট কর্মসূচি বা প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতা কামনা করে।
          আপনি যদি শুধুমাত্র কর্মসূচিভিত্তিক সহায়তার মাধ্যমে অনুভবের পাশে থাকতে চান, তাহলে দাতা সদস্য হিসেবে নিবন্ধন করতে পারেন। কোনো কর্মসূচির পূর্বে অনুভব ইমেইলের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সহযোগিতার আহ্বান জানাবে।

          দাতা সদস্য হিসেবে নিবন্ধন করুন
          শর্তাবলি

          সদস্য হবার শর্তাবলি

          ‘অনুভব’ এর সদস্য হতে হলে নিম্নলিখিত শর্তাবলি মেনে চলতে হবে। নিম্নলিখিত শর্তের প্রতি শ্রদ্ধাশীল যে কোন বর্ণের, ধর্মের, গোষ্ঠীর ও দলের ব্যক্তিই ‘অনুভব’ এর সদস্য হতে পারবেন।

          মারাত্বকভাবে মাদকাসক্ত ব্যক্তি সংগঠনের সদস্য হতে পারবেন না।

          সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিকে সম্পূর্ণরুপে দানের ও মানুষের সেবা করার মত মনমানসিকতার অধিকারী হতে হবে।

          যেহেতু সংগঠনের সকল অর্থ সম্পূর্ণ দানের মনমানসিকতা থেকে সংগৃহিত এবং জনহিতকর কাজে ব্যবহৃত, তাই যদি কোন সদস্য অব্যাহতি নেন বা তার সদস্য পদটি বাতিল হয় তবে তিনি তার দানকৃত অর্থ কখনই ফেরত পাবেন না।

          অসৎ উদ্দেশ্য নিয়ে কোন ব্যক্তি সংগঠনের সদস্য হতে পারবেন না এবং সংগঠনটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না।

          কর্তৃপক্ষ নিয়মিত সদস্য হবার শর্তাবলিতে সংযোজন, বিয়োজন ও সংস্করন করার ক্ষমতা রাখে।

          বি.দ্র.

          কোন সদস্য যদি চান তার আবেদনপত্রে উল্লেখিত কোন তথ্য বা সম্পূর্ণ তথ্য গোপন থাকবে, তবে কর্তৃপক্ষ তা নিজ দায়িত্বে সংরক্ষণ করবে।

          যোগাযোগ করুন

          আমাদের সাথে যোগাযোগ করুন

          আপনার মতামত, মন্তব্য বা প্রশ্ন আমাদের জানান — কিংবা অনুদানের মাধ্যমে আমাদের পাশে দাঁড়ান।

          আমাদের সাথে থাকুন

          যেকোনো প্রয়োজনে নিচের মাধ্যমগুলোতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার মতামত ও প্রশ্নের অপেক্ষায় আছি।

          📧
          ইমেইলanuvob.admin@gmail.com
          📞
          ফোন+৮৮০ ১৭৫১-৩৯৮৩২০
          📍
          ঠিকানালালমনিরহাট, রংপুর, বাংলাদেশ
          👥
          ফেসবুকAnuvob

          📝 যোগাযোগ/অনুদান ফর্ম